• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ৩১৩ দেখেছেন
আপলোড : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির  মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকালে আট মাদকসেবীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মাদক মামলায় জাহিদুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদশা মিয়া’র ছেলে ইমরান হোসেন (মুন্না), মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেন’র ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরপে (নুর আলম), মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূইয়া।

অপর অভিযানে টিএন্ডটি টিলা এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন ও সৌরভ হোসেন নামে দুইজনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

অন্যদিকে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম-কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম মাদক কারবারী মো. হাফেজ আহাম্মদের ছেলে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের মাদক সেবনকরা অবস্থায় আটক করা হয়েছে। মাদক সেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবীদের কোন রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..