• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

মোঃ সোহেল রানা, রাজশাহী: / ১১ দেখেছেন
আপলোড : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ফাহিমা বিনতে আখতার যোগদান করার পর থেকেই স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে ফিরে এসেছে অভূতপূর্ব গতিশীলতা ও শৃঙ্খলা। তাঁর দূরদর্শী নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনবান্ধব পদক্ষেপে উপজেলাজুড়ে বইছে দৃশ্যমান পরিবর্তনের হাওয়া। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র ছাড়াই সাধারণ মানুষ এখন সহজে সরকারি সেবার সুফল পাচ্ছেন।

 

​যোগদানের পর থেকেই উপজেলা প্রশাসনকে আধুনিকায়ন ও সুসংহত করতে নিরলস কাজ করছেন এই কর্মকর্তা। অফিসে কাজের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবাব্যার্থীদের ভোগান্তি নিরসনে তাঁর কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। ফলে উপজেলা পরিষদে আসা সেবাব্যর্থীরা স্বস্তি ও তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন।

 

​শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরউপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হঠাৎ পরিদর্শন চালিয়ে সেবার গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি বাড়ার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ উন্নত হয়েছে। পাশাপাশি বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসনিক অভিযানের সাথে সামাজিক সচেতনতা জোরদার করেছেন তিনি।

 

​উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ে তদারকি অবকাঠামো ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। এতে কাজের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ হচ্ছে।

 

​মোহনপুরের সর্বস্তরের মানুষের অভিমত, ইউএনও’র কর্মতৎপরতা ও সততার কারণে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে গেছে। তাঁর এই গতিশীল নেতৃত্বে মোহনপুর উপজেলা একটি মডেল ও জনকল্যাণমুখী প্রশাসনিক ইউনিট হিসেবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..