• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রায়পুর ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত করার অঙ্গীকার রাশেদের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি / ৪৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

  • রাস্তা-ঘাট ও ড্রেনেজ উন্নয়ন, সরকারি সহায়তা নিশ্চিতকরণ এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, সুশাসিত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাশেদ।

সম্প্রতি রায়পুর ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানান। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন।

মোহাম্মদ রাশেদ বলেন, নির্বাচিত হলে রায়পুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেতু সংস্কার ও নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। অবহেলিত এলাকায় সড়কবাতির ব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নেও কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

জনসেবার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। ধনী-দরিদ্রের বৈষম্য না করে নাগরিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতা, টিসিবি কার্ডসহ সরকারি বিভিন্ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনার কথাও জানান। এ ক্ষেত্রে প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ রাশেদ বলেন, “একটি সুন্দর, আধুনিক, সুশাসিত ও মাদকমুক্ত ৩ নম্বর রায়পুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে রায়পুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..