• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কাউখালীতে অবৈধ চরঘেরা জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

কাউখালী উপজেলা প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান / ৪৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

  • সন্ধ্যা নদীতে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ২ হাজার ৫০০ মিটার জাল

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাতা ২ হাজার ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে পাতানো অবস্থায় বিপুল পরিমাণ চরঘেরা জালের সন্ধান পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ মিটার। যার আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার ৫০০ টাকা।

উদ্ধার করা এসব অবৈধ জাল পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ জাল ব্যবহারের ফলে নদীর বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..