• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

শেখ শাহরিয়ার নাফিস / ১৪০ দেখেছেন
আপলোড : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শেখ শাহরিয়ার নাফিস: অদ্য ২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার দুপুর ২ টায় পাওয়ার হাউস মোড়স্থ থানা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদ শিবলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান এর সঞ্চাচলনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর সভাপতি মাহদী হাসান মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ,সাধারণ সম্পাদক উসমান নাদিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মো কাবির হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মো নাজমুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্বশীল বোরহান, রেজাউল, আব্দুর রহমান, আখতার, আসাদুল্লাহ, ইমন,সালমান, ওবায়দুল্লাহ, গালিব, মাশরাফি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর সভাপতি মাহদী হাসান মুন্নার নির্দেশনায় সোনাডাঙ্গা মডেল থানার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়ঃ-

সভাপতিঃ- মুহাম্মাদ সাব্বির আহমাদ
সহ-সভাপতিঃ- বোরহান উদ্দিন
সাধারণ সম্পাদকঃ- রেজাউল করীম রাসেল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..