• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজনে বক্তারা

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ / ৬৮ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যুবসমাজের ক্ষমতায়ন ও সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালী করনে। আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন আয়োজন করা হয়।(৮ এপ্রিল) বুধবার সকাল ১১ টায় মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ওয়াইল্ডটিমের উদ্যোগে এই আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এর মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপর গুরুত্ব বাড়বে এবং সুন্দরবন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ভবিষ্যতে। আর্থস্কাউটের ২৬ জন শিক্ষার্থী এবং জয়মনি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।

এই আয়োজনে ভিডিও উপস্থাপনার মাধ্যমে সুন্দরবন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সম্পর্কে ধারণা এবং সুন্দরবনের রক্ষনীয় বিষয় তুলে ধরা হয়।এছাড়াও বিভিন্ন ওয়ার্ক ক্যাম্প, হাতে কলমে প্রশিক্ষণ,চিত্র অঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের সরকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস,বিশেষ অতিথি কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ ফারুক,হাওলাদার,ওয়াইল্ডটিম প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরোজ নিতু সহ এছাড়াও ওয়াইল্ডটিমের সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মিস্ত্রী।

এসময় বক্তারা বলেন”আয়োজক ওয়াইল্ডটিম কে ধন্যবাদ সাধুবাদ জানাই এবং বিশ্ব ঐতিহ্য এই বন আমাদের আশ্রয় স্থল ঝড় বন্যা থেকে মায়ের মতো আগলে রাখে বুক পেতে। এই সুন্দরবনকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। ছোট বড় সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝাতে হবে বিষ দিয়ে মাছ ধরা হরিন শিকার করা বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..