• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

‎রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন

‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ২৭ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬


‎আধুনিক ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে পূবালী ব্যাংক লিমিটেড পিএলসি বরিশাল রুপাতলী শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “ক্যাশলেস ক্যাম্পিং” কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

‎”লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে
‎৮ই এপ্রিল বুধবার বিকাল ৫ঘটিকায় নগরীর রুপাতলী হাউজিং এ ৭নং রোডে ফিতা কেটে এবং ব্যান্ড পার্টির বর্নাঢ্য রেলির মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করা হয়।


‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মোশাহিদুল্লাহ ডিজিএম ও অঞ্চল প্রধান,
‎পূবালী ব্যাংক পিএলসি,আঞ্চলিক কার্যালয়,বরিশাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রুপাতলী শাখার ব্যবস্হাপক মোঃ মামুন অর রশীদ,
‎মোঃ আবু সুফিয়ান সিনিয়র প্রিন্সিপাল অফিসার আঞ্চলিক কার্যালয় বরিশাল,মোঃ শফিকুর রহমান সিভিল ইন্জিনিয়ার বরিশাল, গাজী হাসানুজ্জামান,মোঃ মারুফ হোসেন সিনিয়র অফিসার বরিশাল,আমিনুল ইসলাম,সিনিয়র অফিসার ও এডিসি ইনচার্জ পূবালী ব্যাংক পিএলসি,বরিশাল আঞ্চলিক কার্যালয়,
‎রুপাতলী হাউজিং এর সভাপতি বজলুর হক,
‎জামিল কমপ্লেক্সের স্বত্বাধিকারী শওকত জামিল
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন শাখার ব্যবস্হাপক ও কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে এবং গ্রাহকদের নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস ক্যাম্পিং-এর মাধ্যমে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার, কিউআর কোডের মাধ্যমে পেমেন্টসহ বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে অবহিত করা হবে।

‎এসময় প্রধান অতিথি বলেন,এই উদ্যোগের ফলে নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময় সাশ্রয় হবে।পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..