• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

গোপালগঞ্জ পুরাতন মুকসুদপুর বাজারে বিলুপ্তপ্রায় ঘুঘু পাখি শিকারের অভিযোগ

মোঃ বাদল শেখ (গোপালগঞ্জ প্রতিনিধি): / ৪৭ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

                ছবি:গণচিঠি গ্রাফিক্স

অবৈধভাবে বিলুপ্তপ্রায় প্রজাতির ঘুঘু শিকারের সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর বাজারে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনগণ।আটককৃত ব্যক্তি নাম মোঃ মজাম্মেল (মোজাম) । তিনি ফরিদপুর জেলার সালথা থানার দফা এলাকার বাসিন্দা। বর্তমানে সে কুলকোনা এলাকার ফেলু শেখের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬)  স্থানীয় পাখীপ্রেমীরা মোজাম্মেলকে তার শিকার করা ঘুঘুসহ আটক করে।

স্হানীয়দের অভিযোগ , মোজাম্মেল বিভিন্ন সময়ে অবৈধভাবে নানা প্রজাতির পাখি শিকার করে থাকে। দীর্ঘদিন ধরে নির্বিচারে পাখি শিকার করায় আজ পুরাতন মুকসুদপুর বাজার এলাকায় আসলে শিকার করা ৮ টি বিরল প্রজাতির ঘুঘুসহ স্থানীয় পাখিপ্রেমীরা তাকে আটক করে।

বিলুপ্তপ্রায় ঘুঘু পাখি শিকার করে জীববৈচিত্র্য ধ্বংস করায় আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। আজ বিকেলে ঘটনাস্থল মকসুদপুরে উপস্থিত কুলকোনা এলাকার বাসিন্দা মোঃ কামারুজ্জামান (রাজা মিয়া), মৃত মোঃ চুন্নু মিয়াসহ স্থানীয় কয়েকজন তার কাছে শিকার করা ঘুঘু গুলো দেখতে পান। তারা এই নির্দয় শিকারীকে  পাখিগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তবে বারবার অনুরোধ করার পরেও সে  ঘুঘুগুলো ছেড়ে দেয়নি।

পরবর্তীতে স্থানীয় চায়ের দোকানদার শামছুল হক (সামচু মিনা) তার দোকানে পাখিগুলো নিয়ে রাখেন ।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনার ভিডিওসহ প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

তবে পাখি শিকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..