• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

রুহিয়ায় ৯০ বোতল কফ সিরাপ ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লুসিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ৯০ বোতল ‘উইনসেরেক্স’ কফ সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪০ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিশেষ বাহিনী (এসআরবি)।

​বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রুহিয়া ইউনিয়নের কালিতলা মসজিদ সংলগ্ন মেসার্স আর্মি স্টোর প্রোভাইডারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (৪২) এবং Dinajpur-এর বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের মোহাম্মদ মাসুদ রানা (৪০)।

​অভিযান সূত্রে জানা যায়, এসআরবি ১৩ দিনাজপুর সিপিসি-১-এর নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী শেখের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান চালায়। ওই স্থানে সন্দেহজনক গতিবিধির কারণে দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে তাদের থেকে বিপুল পরিমাণ কোডিন যুক্ত কফ সিরাপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় ​দেলোয়ার হোসেনের কাছে লাল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা ডিলাক্স মোটরসাইকেলের পেছনের ব্যাগে ৬০ বোতল কফ সিরাপ ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ও ​মাসুদ রানার কাছে জলপাই ও হলুদ রঙের ইয়ামাহা এসজেড- আরআর-১৫০ মোটরসাইকেলের পেছনের ব্যাগে ৩০ বোতল কফ সিরাপ, দুটি বাটন মোবাইল এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৪০,৫০০ টাকা।

​আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..