• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সাধন সাহা জয় (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): / ৬২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত রুবেল টিয়ারা গ্রামের জয়দিল ভান্ডারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রুবেল আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি: (গণচিঠি) নিহত রুবেল

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে নেন। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এছাড়া এ ঘটনায় এলাকাবাসীর মধ্য এক  চাপা উত্তেজনা বিরাজ করছে।সংঘর্ষের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..