• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি)

হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজুল ইসলাম ব্যুরোচীফঃ / ৩৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কুলিক নদীতে ডুবে আজাদ (৫) নামের এক শিশুর মৃ/ ত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নম্বর ভাতুড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ ওই গ্রামের হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদের মা গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যান। এ সময় মাকে না পেয়ে তাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু আজাদ। ধারণা করা হচ্ছে, বিকেল আনুমানিক ৩টার দিকে মাকে খুঁজতে গিয়ে কুলিক নদীর পাড়ে পৌঁছালে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। তবে উদ্ধার করার আগেই তার মৃ/ ত্যু হয়।
ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..