• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

গণচিঠির কবিতা আসর: পড়ুন ‘বাবা আমার বাবা’ আর কমেন্টে জানান আপনার ভাবনা

Reporter Name / ১০৯ দেখেছেন
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাবা আমার বাবা

​কবি:মো. ইয়াকুব আলী তালুকদার

​বাবা আমার মাথার ছাতা, রোদ-তুফানের দিনে,

নিরাপদ এক আশ্রয় তোমায় রাখছি হৃদয় চিনে।

গ্রীষ্মকালের তালপাখা গো, শীতকালের ওই কাঁথা,

ক্লান্ত জীবন-ছাউনি আমার, মাথার মুকুট পাতা।

​জন্মদিনে মহাখুশি ছড়িয়ে দশ গামে,

মিষ্টি মুখে বলতে বাবা— “খোকা এলো ধামে!”

কান্না যখন থামতো না মোর সারাবেলার খেলায়,

মা’কে রেগে বলতে তখনি— “ফেলো পুকুর-ভেলায়!

লাগবে না আর এমন ছেলে…” কিন্তু একটু পরে,

বুকের মাঝে জড়িয়ে ধরে আদর দিতে ভরে।

​দূর দেশ থেকে ফেরার পথে আনতে কত কী যে!

হাটে গেলে কাঁধের পরে তুলে নিতে নিজে।

হাঁটতে আমায় দিতে না গো, কাজও করতে বারণ,

বটবৃক্ষের ছায়ায় রেখে কষ্ট নিলে ধারণ।

​জোছনা রাতে তারা গুনে গল্প বলতে কত,

আমায় নিয়ে স্বপ্নে বাঁধার দিনটি অবিরত।

রাত্রে কেঁদে উঠলে আমি বুকে জড়িয়ে ধরে,

গান শুনাতে, মাথায় তোমার হাতটি বুলে বিহরে।

​নিজের হাতে খাবার তুলে দিতে আমার মুখে,

অসুখ হলে ব্যাকুল হতে, কষ্ট পেতে বুকে।

প্রার্থনাতে কাঁদতে বসে হাতটি তুলে উপরে—

“নিজের প্রাণের বদলে হলেও বাঁচাও খোকাটারে!”

​বাড়লাম কত, হলাম বড়, তাও তো আমি খোকা,

বুদ্ধি আমার বাড়লেও আজ তোমার কাছেই বোকা।

সবাই আমায় ‘চাচা’ ডাকে, বয়স হলো কত!

বাবার কাছে আগের মতোই ছোট্ট খোকা অবোধ।

​বলতে আমায়— “তুই যে আমার সাত রাজার ধন মানিক,

হীরা-রতন, মানিক-সোনা, আমার পরাণখানিক।”

পাহাড় সমান চাওয়ার মাঝে আকাশ সমান পাওয়া,

শিখিয়ে গেলে— মানবিকতায় মানুষ হয়ে যাওয়া।

​মৃত্যুকালে অপলক ঐ নয়ন দুটি মেলে,

জল ঝরিয়ে বলতে বাবা— “আয় না কাছে, ছেলে!

শেষ বিদায়ে দেখে নিই তোকে নয়ন দুটি ভরে,

মরার পরেও দোয়া আমার থাকবে তোৰে ঘিরে।”

​সুখ-দুঃখের জীবনভেলায় তুমিই অনুপ্রেরণা,

শিখিয়ে গেলে বাবার ভালোবাসার অমূল্য এই দেনা।

এখনো গভীর রাতে ঘুমের মাঝে স্বপ্ন নেমে আসে,

আদর করে জড়িয়ে ধরো, থাকো আমার পাশে।

আঁতকে উঠে জেগে দেখি— নিঝুম চারিপাশে,

তুমি তো নেই বাবা আমার, শূন্য বাতাস ভাসে!

(১১ই আশ্বিন,১৪৩৩ বং,গাজীপুর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..