• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আগামীর বাংলাদেশকে শান্তি-সাম্যের দেশ হিসেবে গড়ে তোলা হবে: জাহাঙ্গীর

মাসুদুর রহমান (দিনাজপুর প্রতিনিধি): / ৩৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বর্তমান সরকার সকলের সহযোগিতা নিয়ে আগামীর বাংলাদেশকে শান্তি ও সাম্যের দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড রিডিজাইন ট্যুরিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যটন মোটেলের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

​সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে হলে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রয়োগ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের পর্যটন সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

​দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান।

​উক্ত মতবিনিময় সভায় পর্যটন খাতের সামগ্রিক ডিজিটাল রূপান্তর, আধুনিক পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র কার্যকর ব্যবহার এবং নতুন দিনের পর্যটন অবকাঠামো পুনর্বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..