• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে বাবা ছেলেসহ ৩ জন আটক

রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ / ৭৭ দেখেছেন
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪টি কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।
‎আটককৃত ব্যক্তিরা হলেন শ্রীমন্তপুর গ্রামের সাখাওয়াত (৫৩), তাঁর ছেলে পলাশ হোসেন (২৮) ও সাহান (২৫) । জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকসহ তাঁদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..