• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ঝালকাঠিতে চুরির অপবাদ দিয়ে পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার এক ঠিকাদারকে চুরির অপবাদ দিয়ে বিনয়কাঠি ইউনিয়নের পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর আল আমিন হাওলাদারের স্ত্রী সোনালী বেগম।

তিনি জানান তার স্বামী আর আমীন হাওলাদার পুরাতন বিল্ডিং ভাঙ্গার ঠিকাদারি কাজ করেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর তার নিজ ভাড়াটিয়া বাড়ির আঙিনায় বাড়ির মালিক আল আমিন তালুকদার এর সাথে কয়েকজন মিলে ভুক্তভোগী আল আমিন হাওলাদার কিছু বিল্ডিং ভাঙ্গার জন্য তার ও সরঞ্জামসহ কাজে বের হতে গেলে চোর আখ্যায়িত করে একই একই বাড়ির আনোয়ার তালুকদার এর পুত্র আল আমিন তালুকদার সহ কয়েকজন মিলে আটক করে মারধর করে এবং এক পর্যায়ে পুলিশ খবর দিয়ে থানায় হস্তান্তর করে।

ভুক্তভোগীর স্ত্রীর সোনালী বেগম ডাক চিৎকার শুনে তার স্বামীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গেলে হলে তাকেও বাড়ির মালিক আল আমিন তালুকদার ও তার সহযোগীরা মারধর করে।
ভুক্তভোগীর স্ত্রী সোনালী বেগম আরো জানান, তার স্বামীকে থানায় নেয়ার পর তার চুরির ঘটনা প্রমাণ করতে না পারায় বিনয়কাঠির কালিয়ারগোপ এলাকার ১৩ আগষ্ট ২০২৬ তারিখের দায়ের করা৪৫৪/৪৫৭/৩৮০/৪২৭ ধারার একটি পুরাতন মামলায় আসামি দেখিয়ে চালান দেয়া হয়। যার মামলা নং১৪ তারিখ ১৩/০৮)২০২৬।

সংবাদ সম্মেলনে তিনি তার নির্দোষ স্বামীর অবিলম্বে মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করেন। তিনি তার স্বামীকে নির্দোষ দাবি করে চক্রান্তকারী বাড়িওয়ালা আল আমিন তালুকদারের শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম, মাতা শাহিনুর বেগম।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা ভুক্তভোগীর স্ত্রীর ভাই রানা হাওলাদারকে তার গাড়িসহ গুম করে রাখার কথা উল্লেখ করে অবিলম্বে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..