• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
গজারিয়া চিহ্নিত তেল চোরাকারবারি মাসুম গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বেনাপোলে, ৩-দফা দাবিতে সংবাদ সম্মেলন মোংলায় র‌্যাবের অভিযান জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি ‎রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন আধুনিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান আইজিপির আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোলের ব্যবসায়ী নেতাদের সাথে বন্দরের চেয়ারম্যানের বৈঠক নেত্রকোণায় বাড়ছে হামের সংক্রমণ, নতুন ১৬ শিশুসহ মোট আক্রান্ত ১৫১, ভর্তি ৫৯ শিশু

আত্রাইয়ে কচুয়া মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কচুয়া মধ্যপাড়া জামে মসজিদের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মসজিদের উন্নয়ন তহবিল গঠনের লক্ষ্যে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বজলুর রহমান সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. রেজাউল ইসলাম রেজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মোঃ আকরাম হোসেন এবং আত্রাই প্রেসক্লাবের সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। এছাড়া দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম, তৃতীয় বক্তা হিসেবে হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান মৃধা এবং চতুর্থ বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ আব্দুল বারী বক্তব্য প্রদান করেন।

মাহফিলটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ লৎফর রহমান ও মোঃ আশরাফ আলী।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মসজিদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..