• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

জবির প্রধান ফটক সংস্কারের আবেদন করলেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক

সীমান্ত, জবি প্রতিনিধি : / ৬৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

গত ১০ মে ২০২৬, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ( গেইট) সংস্কারের জন্য আবেদন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর।

ঢাকার ইতিহাসে সবচেয়ে পুরনো শিক্ষাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ এর মোস্তাফিজুর রহমান, যিনি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত প্রতিনিধি, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংস্কারের জন্য বলেছেন।

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আবেদনে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রতিদিন অনেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বহিরাগত দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বর্তমান মেইন গেইটের কাঠামোগত দুর্বলতা এবং আধুনিকতার অভাব শিক্ষার্থীদের জন্য যেমন অসুবিধার সৃষ্টি করছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে। একটি আধুনিক, সুদৃশ্য ও নিরাপদ প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে এবং এর সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..