পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৌলতপুর আলিম মাদ্রাসায় ০৯/ ০৯/২৬ ইং তারিখে সকাল১০ঘটিকায় মাদ্রাসার চতুর্থ তলায় হেফজ বিভাগে অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হেফজ বিভাগের সহকারী শিক্ষক
মোঃ আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হেফজ বিভাগের পরিচালক মাওলানা কবির হোসাইন।
আরো উপস্থিত ছিলেন দৌলতপুর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী আলহাজ্ব মাওলানা আবুল হাসান, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা জাহাঙ্গীর হোসাইন,মোড়ল জাহিদুর রহমান, সেলিম হোসেন,হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ আসাদুল ইসলাম এবং হাফেজ আল আমিন আরাফাত ,নিয়ামত, প্রমুখ। সর্বশেষ দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান।