• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বরিশালে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ২৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বরিশালে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ই জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বেলস পার্কে এ ক্যাম্প পরিচালিত করা হয়।

‎এসময় ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং ছানি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করে পরবর্তী সময়ে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে তিনশতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
‎এছাড়া ৭০ জন রোগীকে ছানি অপারেশন করার জন্য নির্বাচন করা হয়।

ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল এবং সার্বিক সহযোগিতায় ছিল আলোকযাত্রী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা মানবিক এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..