• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

সিরাজুল ইসলাম ব্যুরোচীফ; / ৭ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোবারক ২২নামে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, ১২ই সেপ্টেম্বর কামারপুর থেকে একটি সুজুকি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত নারগিস আক্তারকে ধাক্কা দেন। এতে নারগিস আক্তারের হাত ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও একাধিক স্থানে ভাঙার সৃষ্টি হয়।এ ঘটনায় মোটরসাইকেলচালক মোবারক আলীও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ।
হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—হরিপুর উপজেলার কামারপুকুর নন্দগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে মোবারক আলী (২২) এবং রাণীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের রাব্বুলের স্ত্রী নারগিস আক্তার।সড়ক দূর্ঘটনায়
আহত মোবারক আলী(২২) নামের ঐ যুবক পথিমধ্যেই মারা যান, তার মৃত্যুতে বর্তমানে অত্র এলাকায় শোকের মাতম বইছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..