• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বাঘাইছড়িতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎ ‎ / ৭ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎অভিযানকালে উপজেলার দুটি ফলের দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এর মধ্যে কেক, চিপস ও মিষ্টিসহ বিভিন্ন পণ্য ছিল। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে সংশ্লিষ্ট দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎মোবাইল কোর্ট চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করা, পণ্যের মান ও মেয়াদ যথাযথভাবে যাচাই করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

‎উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

‎প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের নিরাপদ ও মেয়াদোত্তীর্ণমুক্ত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..