• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

দীঘিনালায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:- / ৪১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২২ জুন, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বাড়ি থেকে মো. দেলোয়ার হোসেন (২৭) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন উপজেলার বেলছড়ি গ্রামের মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। তিনি শালিখা থানার জিআর নং-১২৪/২০২৩ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এ সাজা প্রদান করেন।

দীঘিনালা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..