• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

মো. হাবিবুর রহমান কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি / ৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিরাপাড়া ও বাশুরী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর চিরাপাড়া ইউনিয়নের চিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল মোড়ল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি চিরাপাড়া পারসাতুরিয়া গ্রামের মো. সুলতান মোড়লের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাশুরী ব্রিজসংলগ্ন অহেদিয়া জামে মসজিদের পাশে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ সময় আরিফ হোসেন (২৫)-কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বাশুরী এলাকার মো. মঞ্জুর হোসেন মোল্লার ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার টাকা।

পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের ঘটনায় মো. হাসানুর (৩৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

কাউখালী থানার পুলিশ সদস্যরা জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..