• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
হেডলাইন :

লাইসেন্স বিক্রি নিয়ে বদলগাছীতে সংঘর্ষ, আহত কয়েকজন

মোঃ ফিরোজ আহমেদ ,নওগাঁ জেলা প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা সমিতির সভাপতি মো. আত্তার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের লাইসেন্স মথুরাপুর ইউনিয়ন এলাকায় বিক্রি করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন পরিষদের লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আত্তার হোসেন হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে সুজন রহমান নিরপেক্ষ তদন্তের দাবি করেন।

জাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার মণ্ডল জানান, জাহানপুরের জন্য বরাদ্দ লাইসেন্স অন্য এলাকায় বিক্রি করা আইনবহির্ভূত। বিষয়টি জানার পর লাইসেন্স ফেরত চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বদলগাছী থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..