হেডলাইন:
সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয়

লাইসেন্স বিক্রি নিয়ে বদলগাছীতে সংঘর্ষ, আহত কয়েকজন

মোঃ ফিরোজ আহমেদ ,নওগাঁ জেলা প্রতিনিধি: / ১৭ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা সমিতির সভাপতি মো. আত্তার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের লাইসেন্স মথুরাপুর ইউনিয়ন এলাকায় বিক্রি করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন পরিষদের লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আত্তার হোসেন হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে সুজন রহমান নিরপেক্ষ তদন্তের দাবি করেন।

জাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার মণ্ডল জানান, জাহানপুরের জন্য বরাদ্দ লাইসেন্স অন্য এলাকায় বিক্রি করা আইনবহির্ভূত। বিষয়টি জানার পর লাইসেন্স ফেরত চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বদলগাছী থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন  বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..