• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
হেডলাইন :

।। পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ।।

মো:হাবিবুর রহমান হাবিব, (পাটগ্রাম প্রতিনিধি): / ৭৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১২০ মিটার ফিক্সড ইন্জিন এবং ২০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের সরদারপাড়া সংলগ্ন ৮ নং ওয়ার্ডে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে ১২০ মিটারের চারটি ফিক্সড ইঞ্জিন ও প্রায় ২০০মিটার চায়না দোয়ারি জাল জব্দ করেন পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন। যার আনুমানিক বাজার মুল্য ৩৫ হাজার টাকা।

পরে জনসমুক্ষে এ সকল নিষিদ্ধ জাল আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা মংস্য অফিসার সেলিনা পারভীন, এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার সাব-ইন্সপেক্টর রাজিয়ুর রহমান , স্থানীয় ইউপি সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মাসুম সহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গ্রামবাসী।

পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার জানান , মৎস্য ও জলজ জীবন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..