ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র রুপাতলী শাখার উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এবং “এক দেশ, এক কিউআর—লেনদেন হবে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৮ শে জুলাই বিকেল ৫টায় নগরীর রুপাতলী শাখায় ফিতা কেটে এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র রুপাতলী শাখার ব্যবস্থাপক মো. মামুন অর রশীদ।এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই দ্রুত এবং ঝামেলামুক্তভাবে অর্থ লেনদেন করতে পারবেন।