• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : / ২৪ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার ৯২টি গাছের চারা বিতরণ করা হচ্ছে। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদু ভুইয়ার অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব গাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে আমরা তাদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতে চাই। মাটিরাঙ্গা পৌরসভার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, শিক্ষার্থীদের এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণেও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাটিরাঙ্গাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..