• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

১৩ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন কাল

ক্যাম্পাস প্রতিনিধি (ডিসিইউ) : / ১৭২ দেখেছেন
আপলোড : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণসহ শিক্ষার্থীদের একাডেমি ও প্রাতিষ্ঠানিক নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ১৩ দফা দাবি তুলে ধরতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ​আগামীকাল রবিবার (২৩ আগস্ট) দুপুর ২ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (২২ আগস্ট) সম্মেলনের আয়োজক প্রতিনিধি নাঈম হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তথ্য নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, মানসম্মত, গবেষণাবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ১৩ দফা দাবি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত সুবিধা নিশ্চিতকরণ, মানসম্মত গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে।

​সংবাদ সম্মেলন আয়োজন সম্পর্কে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর প্রতিনিধি মো: নাঈম হাওলাদার জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশকে বিশ্বমানের ও বৈষম্যহীন করতে তারা এই দাবিগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন।

উক্ত দাবির সচিত্র সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..