খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের উদ্যোগে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে পাঠাগার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সভাপতি মোঃ আমিন, কোষাধ্যক্ষ মোঃ নাহিদুল ইসলাম, স্থানীয় সম্মানিত ব্যক্তি মোঃ সুজন এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামনা চাকমা। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।