• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
হেডলাইন :

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

Reporter Name / ৪৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত বন বিভাগের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৭ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি গেইট সংলগ্ন ওই পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে খাগড়াছড়ি-রাঙ্গামাটি কাউন্টারের চেকার কৃষ্ণ দাশ (৫৮) হিসেবে। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
লাশ উদ্ধারের সময় নিহতের কোমরে এলাচি মদের একটি বোতল পাওয়া গেছে বলে জানা গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে এটি এখনো প্রাথমিক ধারণা মাত্র, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় পুরো এলাকায় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..