• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করনে কুড়িগ্রামে আফাদ-এর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিত করনে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৪ মে) সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট-আফাদ এর আয়োজনে
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন, আফাদ কুড়িগ্রাম এর নির্বাহী প্রধান
সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমরা কন্যা সন্তানদের নিয়ে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ভীতিকর পরিস্থিতিতে রয়েছি। রামিশা আপনার আমার আমাদের সবার সন্তান। রামিশার ধর্ষণকারীর দৃষ্টিান্তমুলক শাস্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

 

বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইবুনাল থাকা সত্বেও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। দিনে দিনে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তাই অতি দ্রুত রামিশা সহ সকল ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করন সহ আইনের শাসন প্রতিষ্ঠা করতে জোর দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..