• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

একটি সংসার, একরাশ নীরবতা—তারাগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : শনিবার, ৩০ মে, ২০২৬

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিষপানে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেলেও ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন-এর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছাঃ ফেরদৌসী বেগম (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা মোঃ হাসানুর ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার গভীর রাতে পারিবারিক অশান্তির একপর্যায়ে ফেরদৌসী বেগম নিজ বাড়িতে বিষপান করেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। প্রতিবেশীরা জানান, এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..