• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ- / ৭৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে অবৈধভাবে উচ্চ শব্দে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শুক্রবার (৩১ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় দুটি ট্রলারকে মোট ৪০০০( চার হাজার) টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে ইউএনও জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত নজরদারির মাধ্যমে ভীমরুলী পেয়ারা বাগানের শান্ত ও মনোরম পরিবেশ বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..