• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৮৫ দেখেছেন
আপলোড : রবিবার, ৩১ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরেও দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ মে) দিনাজপুর শিশু পার্কের গেটে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দীক, সদস্য আলহাজ মোস্তফা কামাল মিলন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাশমাতুন নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক মোছা. হাসিনা বেগম, কোতোয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদিব গোলাম বিন নাসের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী শুভ এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..