লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এর সাথে পাটগ্রাম উপজেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৫জুন) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাটগ্রাম প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি প্রভাষক ইফতেখার আহাম্মদ,পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:সাইফুল ইসলাম সবুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:হানিফ উদ্দীন প্রমুখ।