• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

শেখ রাফসান নিজস্ব সংবাদদাতা / ১১০ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ইউএনওর বাসভবনে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ডটিমের প্রতিনিধি আলম হাওলাদার।
আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত সাপটি ঘরগিন্নি এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..