• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর উপর হামলা স্বামী-স্ত্রী আহত; স্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে রায়পুরে জনবান্ধব নেতৃত্বের পরিচয়, ভাঙা সড়ক মেরামতে রাশেদের উদ্যোগ ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার

Reporter Name / ১ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় ১০৪ প‌রিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া কর্তৃক মানবিক সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে।

 

র‌োববার (২১ জুন) দুপু‌রের দি‌কে মাটিরাঙ্গা উপ‌জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষ‌তিগ্রস্থ‌দের মাঝে এ সহায়তা তু‌লে দেন মাটিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উম্মে তাহ‌মিনা মিতু।

 

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ কর‌ছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ‌উম্মে তাহ‌মিনা মিতু ব‌লেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়া‌তে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া মহোদয় সরকারী বরাদ্দ এনেছেন। এ সহায়তা প্রকৃত ক্ষ‌তিগ্রস্ত‌দের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ‌কের এ আয়োজন। সরকা‌রী সহায়তা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে প্রশাস‌ন সর্বোচ্চ সচেষ্ঠ থাকবে বলেও মন্তব্য করেন তি‌নি।

 

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছ‌ড়ি জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা ও মাটিরাঙা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আব‌দিন সরকার ছাড়াও সুবিধাভোগীসহ উপ‌জেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানবিক সহায়তার অংশ হিসেবে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গা উপজেলার ৩০ জন এবং পৌর এলাকার ৭৪জনকে প‌রিবার প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লক্ষ ২০ হ‌াজার টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..