• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

পাটগ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের বিচার দাবীতে মানববন্ধন

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ৯৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দীন নগর মোমিনপুর এলাকায় ৯বছর বয়সী প্রথম শ্রেণীর শিশু ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,গত বুধবার (১৯আগস্ট) উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর মৌজার এক দিনমজুর পরিবারের প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশু সিনহা বাড়ীতে একাই ছিল মজুরির কাজে তার বাবা বাড়ীর বাইরে ছিলেন। এসময় শিশুটির মাও গরুর ঘাস কাটতে বাড়ির বাইরে ছিলেন।

এই সুযোগে একই গ্রামের মোমিনপুর দাখিল মাদরাসার নৈশ প্রহরী অভিযুক্ত মজিব উদ্দিন সেলিম তার পাশের বাড়ির ভিকটিম শিশুটিকে একা পেয়ে এবং উঠানে খেলতে দেখে তাকে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়।

শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে তার পরিবারের কাছে কান্নাকাটি করে জানায়, অভিযুক্ত সেলিম তাকে পড়নের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে গেছে।

 

পরে শিশুটির মা অভিযুক্ত নৈশ প্রহরী সেলিমের মাদরাসার সুপার ও এক সহকারী শিক্ষককে ঘটনাটি জানায়।

পরে মাদরাসার সুপার, সহকারী শিক্ষক, শিশুটির নানি ও মা অটোভ্যানযোগে ভিকটিমকে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্ত শিশুটির শারীরিক অবস্থা অবনতি ও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় পাটগ্রাম থানার পুলিশ গতকাল বুধবার(১৯আগস্ট) অভিযান চালিয়ে রাতেই পাশের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বোনের বাড়ি থেকে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সেলিমকে লালমনিরহাট আদালতে পাঠায় পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হুদা জানান, ‘শিশুটি শারীরিক নিপীড়নের শিকার হয়েছে। শিশুটির অবস্থা মূমুর্ষ হওয়ায় তাকে উন্নত চিৎিসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিনদিনের রিমাণ্ড আবেদন করা হবে।” এদিকে এঘটনার সুষ্ঠু বিচার দাবী করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আলাউদ্দিন নগর নুরানী কিন্ডারগার্টেন ও হিফয মাদরাসার শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক মানববন্ধন করেছেন।মানববন্ধনে নারী পুরুষ সহ শত শত মানুষ অংশ গ্রহণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..