বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে Midland Bank PLC-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (২১ জুন) বিকেল ৫টায় নগরীর গীর্জা মহল্লায় অবস্থিত বরিশাল শাখার উদ্যোগে “তারুণ্যের ১৩ উৎসব” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মিডল্যান্ড ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আজমল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে ইনষ্টিটিউশন এর সভাপতি আনোয়ারুল হক তারিন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা মো. মশিউর রহমান, সঞ্জয় সমাদ্দার, রাকিবুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও সম্মানিত গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে মিডল্যান্ড ব্যাংকের সফল অগ্রযাত্রা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন। তারা আগামী দিনগুলোতেও ব্যাংকের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।