• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

ঝালকাঠি কীর্ত্তিপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

মোঃ নাদিম শরীফ, ঝালকাঠি প্রতিনিধি: / ৩৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হাওলাদারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত বাড়ির সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে থাকা পরিবারের সদস্যদের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দলের প্রায় ছয়জন সদস্য ঘরের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি এবং স্টিলের পাইপ ছিল। লুটপাট শেষে তারা ভুক্তভোগীদের হুমকি দিয়ে যায় যে, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তার পরিণতি ভালো হবে না।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির আশঙ্কা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা রাতের টহল জোরদারসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..