• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে কুড়িগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ও এডভাইজার ‍মুনির হোসেন।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ।

 

কর্মশালার শুরুতে কুড়িগ্রাম জেলায় ফ্রেন্ডশিপ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক, টিম লিডার রুম্মানুল ফেরদৌস, একটিভ প্রোজেক্ট, ইনক্লুসিভ সিটিজেনশিপ ও আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, আই.সি. ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম, প্রেসক্লাব সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

 

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করে। আইনগতভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও সামাজিক কুসংস্কার, দারিদ্র্য এবং সচেতনতার অভাবে এখনও জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ প্রবণতা বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

বক্তারা আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদন, সচেতনতামূলক সংবাদ প্রকাশ এবং জনমত গঠনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকরা কার্যকর অবদান রাখতে পারেন। ।

 

কর্মশালায় বাল্যবিবাহের কারণ, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব, বিদ্যমান আইন এবং প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন।

 

অনুষ্ঠানের শেষে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

কর্মশালায় কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..