• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত, ফল চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ।

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া / ১০ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: আবু সাঈদ,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ ও বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

পাশাপাশি ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফল চাষ এবং পতিত জমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের বাণিজ্যিকভাবে ফল চাষে উৎসাহিত করতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং ফল চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরে আয়োজিত ফল প্রদর্শনীতে জেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমি ও দেশীয় ফলের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রদর্শনীতে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফলসহ নানা প্রজাতির ফল স্থান পায়। দর্শনার্থীরা বিভিন্ন ফলের গুণাগুণ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করা এবং জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..