• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি / ৪৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগে দুটি ব্যানার ও একটি জন্মদিনের কেক উদ্ধার করা হয়েছে। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের চেষ্টা করেছিলেন । মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবারে (২৪ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়।

 

আটককৃতরা হলেন, ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

 

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান মঙ্গলবার রা ১১টার দিকে জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা করতে পারে সেজন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

 

সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে সারে ৮টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে পরে বুধবারে (২৪ জুন) তাদের আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..