• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবোতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি : / ১১ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আগামী ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলাবো উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ও বেলাবো উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “গাছ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে আরও চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..