• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

পানছড়িতে স্থানীয় জলবায়ু সহিষ্ণুতা পরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ১০৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্থানীয় জলবায়ু সহিষ্ণুতা পরিকল্পনা (Local Resilience Plan) প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে Community Resilience through Locally-led Inclusive Adaptation in CHT (CoRLIA) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের পানছড়ি উপজেলার ইউসিআরএফ (UCRF) তনয়া চাকমা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা দ্বীপায়ন চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, CoRLIA প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান, সদর উপজেলার ইউসিআরএফ উসাংপ্রু মারমা এবং দীঘিনালা উপজেলার ইউসিআরএফ রাসেল ত্রিপুরা।

 

এছাড়াও যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা উদয়ন চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কার্বারি, হেডম্যান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের WCRC কমিটির সদস্যরা কর্মশালায় অংশ নেন।

 

বক্তারা বলেন, CoRLIA প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় সৌরশক্তিচালিত পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং স্বনির্ভর কর্মসূচির জন্য আর্থিক সহায়তা প্রদান তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

 

তারা আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

 

কর্মশালার শেষে বক্তারা প্রকল্পের আওতার বাইরে থাকা পিছিয়ে পড়া এলাকাগুলোতেও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..