• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ১২ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

কয়রায় অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (বুধবার) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ “পদ্ম”-এ এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম।

আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভিটামিন ‘এ’ শুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ​ডাঃ. বিকাশ মৃধা, ডাঃ গোলাম মাইন ফেরদৌস, ডাঃ. আশিকুর রহমান, সাংবাদিক মাষ্টার আঃ রউফ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..