• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতরা পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী

​খাগড়াছড়ি প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার দুইশত দশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

​রোববার (২ আগস্ট) বেলা ১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

​একই সময়ে মাটিরাঙ্গা পৌরসভায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

​খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা বজায় রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুর্গত এলাকার মানুষের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। ত্রাণ সহায়তা বিতরণে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।

​খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় প্রকৃত বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল জানান, দুর্গত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

​ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..