• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ পৌরসভার জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা

মো. মোজাহিদ হোসেন, মোহনগঞ্জ, নেত্রকোনা / ৫১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গণমাধ্যমকর্মী ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আমেনা খাতুন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩২ লাখ ২ হাজার ৬১৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা। এ খাতে স্থিতি রয়েছে ১০ লাখ ২৯ হাজার ৩০ টাকা।

অন্যদিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮৩ টাকা। ফলে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে পৌরসভার মোট বাজেট দাঁড়িয়েছে ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সাইফুল আমিন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি), উপজেলা প্রকৌশলী একরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ মিয়া ও সাধারণ সম্পাদক সোলেমান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন, এস এম দোহা, কামরুল ইসলাম রতন, মাসুম আহমেদ, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল ও রিপন বণিক। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..