• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

কয়রায় তক্ষক সাপ উদ্ধারের পর গহীন সুন্দরবনেই অবমুক্ত

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ / ১২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খুলনার কয়রা উপজেলা সদরের একটি বাসাবাড়ির গাছ হতে তক্ষক সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ঐ তক্ষক সাপটি অবশেষে সুন্দরবনেই অবমুক্ত করা হয়েছে।

বুধবার বিকাল ৪ টার দিকে কয়রা সদরের নজরুল ইসলামের বাড়ির একটি গাছ হতে সাপটি উদ্ধার করা হয়। সাপটি ১৯ ইঞ্চি লম্বা ছিল।

জানা গেছে, যে কোন স্থান হতে কয়রা সদর ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে একটি তক্ষক সাপ আসে। বিষয়টি এলাকাবাসী কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের জানায়। তাৎক্ষণিক বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে।

এ সময় সাপটি উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, স্টাফ মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম, ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী, সিপিজি সদস্য বিল্লাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে উদ্ধারকৃত তক্ষক সাপটি জনসাধারণের উপস্থিতিকে বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..